চ্যাম্পিয়নের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে রামকৃষ্ণ ক্লাব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টি এফএ পরিচালিত রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হবে রবিবার। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ফাইন্যাল ম্যাচে মুখোমুখি হবে গতবারের শিল্ড চ্যাষ্পিয়ন এগিয়ে চলো সংঘ ও দীর্ঘ ৩৪ বছর পর ফাইন্যালে উঠা রামকৃষ্ণ ক্লাব। আসরের ফাইন্যাল ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে দুটি দল। শনিবার বিকেলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলন করতে দেখা যায় রামকৃষ্ণ ক্লাবের ফুটবলারদের। এক সাক্ষাৎকারে দলের কোচ কৌশিক রায় বলেন প্রথম শিল্ড জয়ের লক্ষ্য নিয়েই দল মাঠে নামবে। শেষ বারের মতো রামকৃষ্ণ ক্লাব ১৯৮৮ সালে রাখাল শিল্ড ফাইন্যাল খেলেছিলো কিন্তু চ্যাষ্পিয়ন হতে পারেনি। এবছর আমার লক্ষ্য থাকবে রামকৃষ্ণ ক্লাবকে প্রথম বার শিল্ড চ্যাষ্পিয়ন করা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...