চোরাই কাঠের মিল উদ্ধার করল বনকর্মীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সিপাহীজলা ফরেস্ট কর্মীরা উদ্ধার করেছে জেনারেটর সহ একটি কাঠের মিল। যার বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানিয়েছে ফরেস্ট আধিকারিকরা। বিশালগড়ের পুরাথল রাজনগর বাজার থেকে জেনারেটর সহ মিলটি একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার করে নিয়ে এসেছে ফরেস্ট কর্মীরা।  তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি ফরেস্ট কর্মীরা। প্রসঙ্গত সিপাহী জলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর কোনাবন সংশ্লিষ্ট এলাকা গুলিতে দীর্ঘদিন ধরে বন্যদস্যুরা প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মূল্যবান গাছ চেরাই করে পার্শ্ববর্তী বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় বিক্রি করে দিচ্ছে। ফরেস্ট কর্মীরা সক্রিয় থাকার পরেও উৎপাত কমছে না বন্যদস্যুদের। শনিবার আগাম গোপন খবর পেয়ে সিপাহীজলা জেলার চরিলাম ফরেস্ট অফিসের কর্মীরা এই অভিযান চালিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...