নেশা কারবারিকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিল জনতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্রাউন সুগারের কৌটা সহ নেশা কারবারিকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। ঘটনা বিলোনিয়া থানাধীন সুকান্ত নগর নতুন কলোনি এলাকায়। ধৃত নেশা কারবারির নাম সম্রাট দাস। অভিযোগ সম্রাট দাসের স্ত্রীও তার এই নেশা কারবারের সঙ্গে সহযোগিতা করতো। এলাকার যুবকরা যখন সম্রাটকে ধরতে যায় তখন তার স্ত্রী ও মা প্রথম বাধা সৃষ্টি করে। তারপরেও স্থানীয় যুবকরা তাকে বাড়ি থেকে বের করে প্রচন্ডভাবে মারধর করেছে বলে অভিযোগ। পরে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় থানায়।

প্রসঙ্গত গোটা বিলোনিয়া মহকুমা জুড়ে নেশা কারবারিদের রমরমা বাণিজ্য চলছে। নেশায় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। সব কিছু জানা সত্ত্বেও হেলদোল নেই পুলিশের। প্রায় সময়ই নেশা সেবনকারী ও নেশাকারবারিদের ধরে স্থানীয় এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দিলেও থানা থেকে পার পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে ,এমনই গুঞ্জন রয়েছে বিলোনিয়া মহকুমা জুড়ে।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...