Connect with us

Uncategorized

সেমিফাইনালে রানার্স খেতাব নিল ফরোয়ার্ড ক্লাব

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতায় শক্তিশালী লালবাহাদুর ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে আসরের সেমিফাইনালে জায়গা করে নেয় গতবারের রার্নাস খেতাব করা দল ফরওয়ার্ড ক্লাব। বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ফরওয়ার্ড ক্লাবের হয়ে ম্যাচে জয় সূচক গোলটি করেন খেলার ৫৬ মিনিটে খাংগাম হোরাম। ম্যাচ জয়ী দলের কোচ সুভাষ বোস বলেন ম্যাচে উভয় দল ভালো খেলেছে। গোলের সুযোগকে গোলে পরিনত করতে ব্যর্থ হয়েছে দলের ফুটবলাররা। তবে আগামি দিনে দল আরও ভালো খেলবে বলে আশা ব্যক্ত করেন ফরওয়ার্ড ক্লাবের কোচ। এদিকে এদিনের ম্যাচে লালবাহাদুরকে পারজিত করার ফলে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ১৮ আগষ্ট রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে ফরওয়ার্ড ক্লাব।

 

Continue Reading