বিরোধী দলে ভাঙ্গন, সাড়ে চার শতাধিক ভোটার পদ্ম শিবিরে যোগদান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ লোকসভা নির্বাচনের পূর্বে বিরোধী দলে বড়সড় ভাঙ্গন, রবিবার বিজেপি বড়জলা মন্ডলের উদ্যোগে বড়জলা বিধানসভা কেন্দ্রের উষা বাজার স্থিত সুখময় স্কুলে আয়োজিত হয় যোগদান সভা। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এ দিনের যোগদান সভায় বিরোধী সিপিআইএম ও কংগ্রেস দল ছেড়ে ১৬৫ পরিবারের ৪৫৭ জন ভোটার বিজেপির পতাকাতলের সামিল হলেন, নবাগতদের দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের যোগদান সভায় সভাপতি রাজিব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যের একমাত্র উন্নয়ন করতে পারে বিজেপি সরকার। মানুষ তা বুঝে গেছে। তাই দিকে দিকে মানুষ বিজেপি দলে যোগদান করছে। তাছাড়া এদিন নাম না করে তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারেরও তীব্র সমালোচনা করেন। পাশাপাশি তিনি এদিন আরও বলেন ত্রিপুরা রাজ্যের মানুষ কমিউনিস্টদের প্রধান বিরোধী দলের তকমা ছিনিয়ে নিয়েছে। এখন আবার দুই কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে কংগ্রেস-সিপিআইএম এক জোট হয়েছে। এদিনের সভায় প্রদেশ সভাপতি আত্মবিশ্বাসের সাথে বলেন ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রের মানুষ তৈরি বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য। এদিনের যোগদান সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...