Connect with us

Uncategorized

রেললাইন থেকে উদ্ধার যুবতীর কাঁটা দেহ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক যুবতীর । ঘটনা রবিবার সকালে মুঙ্গিয়াকামি থানাধীন রেল লাইনে। জানা যায়, রবিবার ভোরে মুংগিয়াকামি এলাকায় রেল লাইনে কাটা পরে মৃত্যুর খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে মুংগিয়াকামি থানা এবং রেল পুলিশ। ঘটনাস্থল মুংগিয়াকামি রেল স্টেশন ও জনবসতি এলাকা থেকে অনেকটা দুরে অবস্থিত । জন বসতি থেকে দুরে থাকার কারনে সঠিক সময় এবং পরিচয় পাওয়া যায়নি। পরে পুলিশ রেলে কাটা দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মৃতদেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা যায়।তবে পুলিশ এখনও মৃতদেহ সনাক্ত করে করতে পারেন।

Continue Reading