নাশকতা রুখতে সীমান্তে বিএসএফের কড়া নজরদারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৫ আগস্টকে সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ জওয়ানরা। এক একটি বিওপিতে কয়েকটি শিফটে ভাগ হয়ে বিএসএফ এর মহিলা ও পুরুষ জওয়ানরা তীক্ষ্ণ নজরদারি চালিয়েছে। সীমান্তের গেট গুলি দিয়ে কাঁটাতারের ওপারে বসবাসকারী ভারতীয়দের আসা-যাওয়ার ক্ষেত্রেও কঠোর নজরদারি করছে বিএসএফ।  প্রসঙ্গত ১৫ আগস্টকে সামনে রেখে রাজ্য পুলিশ প্রশাসনেও ব্যাপক নজরদারি চলছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে ট্রেন, বিভিন্ন যানবাহন, মোটর স্ট্যান্ড এয়ারপোর্ট এ সমস্ত গুরুত্বপূর্ণ স্থানগুলিতে পুলিশের টহলদারি চলছে অনবরত। সীমান্তে বিএসএফ জওয়ানদের পাশাপাশি পাহাড়অঞ্চলে আসাম রাইফেল, সিআরপিএফ, টিএসআর সহ অন্যান্য আধা সামরিক বাহিনী গুলির জোর তৎপরতা চলছে। যাতে করে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সন্ত্রাসবাদীরা কোনও রূপ নাশকতা সংঘটিত করতে পারে। এ নিয়ে রাজ্য পুলিশ বিএসএফ ও অন্যান্য আধা সামরিক বাহিনীর কমান্ডেন্টদের মধ্যে সমন্বয় রয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...