আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন নেপালের প্রাক্তন অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা

Date:

 

 

জনতার কলম ওয়েবডেস্ক :- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন নেপালের প্রাক্তন অধিনায়ক জ্ঞানেন্দ্র মাল্লা। ৩২ বছর বয়সী মাল্লা কেরিয়ারে ৩৭টি একদিবসীয় ও ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। একদিবসীয় ক্রিকেটে ৭টি হাফসেঞ্চুরিসহ ৮৭৬ রান করেন মাল্লা। ২০২২ সালে নামিবিয়ার বিপক্ষে তার ৭৫ রানের ইনিংসটি এখনও এই ফরম্যাটে তার সর্বোচ্চ স্কোর।টি-টোয়েন্টিতে ১২০.২৯ স্ট্রাইক রেটে ৮৮৩ রান করেছেন তিনি। একটি সেঞ্চুরি ও দুটি ফিফটি করেছেন এই ফরম্যাটে। ২০১৯ সালে ভুটানের বিপক্ষে তার ১০৭ রান টি-টোয়েন্টিতে আসে নেপালের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। মাল্লা দশটি একদিবসীয় খেলায় নেপালকে নেতৃত্ব দেন, যার মধ্যে তারা ছয়টিতে জয়লাভ করে। টি-টোয়েন্টিতে তার অধীনে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে দলটি। নেপালের ক্রিকেট ইতিহাসের কিছু স্মরণীয় মুহূর্তের অংশ ছিলেন মাল্লা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে নেপালের ৮০ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...