সাপের ছোবলে মৃত্যু হল গৃহবধুর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাপের ছোবলে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনা মধুপুর থানাধীন উত্তর কেনানিয়া এলাকায়।সংবাদে প্রকাশ, বুধবার বিকেলে ঘরে খাবার খাওয়ার সময়ে হঠাৎই গৃহবধূ সঙ্গীতা দেবের পায়ে ছোবল দেয় একটি বিষাক্ত সাপ। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকজন তাকে নিয়ে যায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে অবস্থা বেগতিক দেখে দ্রুত পাঠানো হয় আইজিএম হাসপাতালে। এদিকে আইজিএম হাসপাতালে চিকিৎসকরা দেখেই তাকে জিবি হাসপাতালের রেফার করে দেয়। জিবি হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষায় নিরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করে। আশ্চর্যের বিষয় পরিবারের লোকজন মৃত বলে মেনে নিতে না পেরে সাপে ছোবল দেওয়া গৃহবধূকে গোলাঘাটি এলাকায় এক উজাড় বাড়িতে নিয়ে যায় , এদিকে ওঝা গৃহবধূকে ফের জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। দিশেহারা হয়ে পরিবারের লোকজন আবার জিবি হাসপাতালে নিয়ে আসে গৃহবধূকে। শেষ পর্যন্ত জিবিতে চিকিৎসকরা রাখতে রাজি হয়নি, বাধ্য হয়ে আবার নিয়ে যায় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকেই পরিবারের লোকজনের কাছ থেকে লিখিত রেখে মৃতদেহ পোস্টমর্টেম ছাড়াই তুলে দেওয়া হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...