দেশের সার্বিক বিকাশে করদাতারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন : অর্থমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
কর থেকে সংগৃহীত অর্থ দেশের উন্নয়নে বায় করা হয়। দেশের সার্বিক বিকাশে করদাতারা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আজ আগরতলা টাউনহলে জিএসটি দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিং সিংহরায় একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী সঠিক সময়ে কর প্রদানের মধ্য দিয়ে দেশের সার্বিক উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা এখনও জিএসটির সাথে নিজেদেরকে যুক্ত করেননি তারা যেন অবিলম্বে জিএসটির সাথে যুক্ত হন।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী শ্রী সিংহরায় আরও বলেন, আজকের দিনেই ২০১৭ সালে দেশে প্রথম জিএসটি চালু করা হয়েছিল। প্রথমদিকে কর প্রদানের ক্ষেত্রে ব্যবসায়ীদের কিছু কিছু সমস্যার সম্মুখীন হতে হলেও কর প্রদানের ক্ষেত্রে জিএসটি এখন এক যুগান্তকারী পদ্ধতি হিসেবে প্রমাণিত হয়েছে। কর গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতা যেমন বেড়েছে তেমনি বেড়েছে কর সংগ্রহের পরিমাণও। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা দেশের সাথে রাজ্যেও জনগণের কল্যাণে বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে বাস্তবায়িত করা হচ্ছে। রাজ্যে আজ ছয়টি জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটেছে। অনুষ্ঠানে অর্থসচিব ব্রিজেশ পান্ডে করদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, জিএসটি চালু হওয়ার পর থেকে বিগত বছরগুলিতে কর সংগ্রহের পরিমাণ বেড়েছে। অর্থসচিব ব্যবসায়ীদের জিএসটির সাথে যুক্ত হয়ে দেশের সার্বিক উন্নয়নে সামিল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার, চিফ কমিশনার অব স্টেট ট্যাক্স রাখী বিশ্বাস ও সিজিএসটির যুগ্ম কমিশনার স্যামুয়েল ওয়াইপু কর সংগ্রহের ক্ষেত্রে জিএসটির সাফল্যের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন। অনুষ্ঠানে কর প্রদানের ক্ষেত্রে সফল ব্যবসায়ীদের সম্মানিত করা হয়। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় সহ উপস্থিত অন্যান্য অতিথিগণ তাদের হাতে মানপত্র ও স্মারক উপহার তুলে দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারি ট্যাক্স কমিশনার দিবাকর চন্দ্র দে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...