মনিপুরের শান্তি ফিরিয়ে আনতে ডেপুটেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনিপুরে সংঘটিত সাম্প্রদায়িক অশান্তির অবসান চাইছে আগরতলার মনিপুরী সম্প্রদায়ের চারটি সংস্থা যৌথভাবে। অবিলম্বে সেই রাজ্যে দুই সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে ডেপুটেশন প্রদান করেন মনিপুরী সম্প্রদায়ের লোকেরা। বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত ময়দান থেকে একটি রেলি বের করে প্লেকার্ড হাতে মনিপুরী সম্প্রদায়ের নারী পুরুষ ও যুবারা পশ্চিম জেলাশাসকের অফিসে গিয়ে হাজির হয়। সেখানে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জেলা শাসকের হাতে তাদের দাবি সনদ তুলে দিয়েছে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যৌথ ডেপুটেশনের কনভেনার প্রবীণ সিনহা জানান, অবিলম্বে যদি ভারত সরকার এই হিংসা বন্ধের উদ্যোগ গ্রহণ না করে তাহলে তারা গোটা উত্তর পূর্বাঞ্চলে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...