খোয়াইয়ে তৈরি করা হবে ক্রিকেট মাঠ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের তিনজনের এক প্রতিনিধি দল রবিবার খোয়াই জেলা পরিদর্শনে যায়। জেলা পরিদর্শনকালে প্রথমে তেলিয়ামুড়া মহকুমায় নির্মীয়মান ক্রিকেট মাঠ পরিদর্শন করেছে। পরে বিকেলে খোয়াই মহকুমায় একটি ক্রিকেট মাঠ গড়ে তোলার জন্য জায়গা পরিদর্শন করে প্রতিনিধি দলটি। খোয়াই মহকুমার পহড়মুড়ায় চকবের এলাকায় তৈরি করা হবে একটি ক্রিকেট মাঠ। জায়গা পরিদর্শন শেষে এই কথা জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সচিব তাপস ঘোষ। জায়গা পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম সভাপতি তিমির চন্দ, ট্রেজারার জয়নাল দাস, খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই ক্রিকেট এসোসিয়েশনের সচিব মানিক সূত্রধর সহ অন্যান্যরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...