বজ্রপাতে নিহত আহতদের দেখতে হাসপাতালে সুশান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তীব্র দাবদাহে স্বস্তির বৃষ্টির বজ্রপাতে বিশালগড় মহকুমায় নিহত হয়েছে এক ব্যক্তি ও আহত হয়েছে আরও ৬ জন। বৃহস্পতিবার দুপুরে এ খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। সংবাদে প্রকাশ বজ্রপাতে আহত গোলাঘাটি এলাকার বাদল দেখে হাসপাতালে নিয়ে আসলেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।আহতরা হলেন দক্ষিণ চাম্পামুড়া এলাকায় চন্দন দেবনাথ, অরবিন্দ নগর এলাকার কুসুম বিবি , অরবিন্দ নগর এলাকায় জেবিন চৌধুরী, নোয়াপাড়া এলাকায়, বাসন্তী সাহা , জাঙ্গালিয়া এলাকার পবিত্র দাস, পূর্ব লক্ষ্মী বিল এলাকায় সৌমিত্রা সরকার | মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, সিপাহীজলা বিজেপির জেলা উত্তরের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ অন্যান্যরা । বিধায়ক এ দিন প্রতিটি আহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...