ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- দুই মাসের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান।রবিবার সকালে জোরাল কম্পন অনুভূত হয় পাকিস্তান, কাশ্মীর ও দিল্লি-এনসিআরেও। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উত্‍সস্থল আফগানিস্তানের ফৈয়াজবাদের দক্ষিণ-পূর্ব থেকে ৭০ কিলোমিটার দূরে। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৯। কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান, শ্রীনগর এবং জম্মু-কাশ্মীরের পুঞ্চ, দিল্লি-এনসিআর, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়েও।

উল্লেখ্য, চলতি বছরে মার্চ মাসেও আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়। এমনকী দিল্লি-সহ উত্তর ভারত ও পাকিস্তানেও সেই কম্পন অনুভূত হয়। মার্চ মাসে ভূমিকম্পে পাকিস্তানের ১১ জনের মৃত্যু হয়েছিল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...