মায়ের বকুনির অপমানে আত্মহত্যা কিশোরের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঠাকুর পুজোর জন্য মায়ের বকুনি ও থাপ্পরের অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করে ১৬ বছরের এক কিশোর। ২২ তারিখ সোমবার ভুবনবন এলাকায় উজ্জ্বল ঋষি দাস নামে যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনায় প্রকাশ মায়ের বকুনি খেয়ে দীর্ঘ সময় বাড়িতে না আসায় উজ্জ্বল ঋষি দাসের বাবা ছেলেকে ডেকে আনেন , তারপর কিশোর নিজেই তার বাবাকে জানান সে বিষপান করেছে। ছেলের কথা শোনার সঙ্গে সঙ্গেই বাবা তাকে আই জি এম হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জিবি হাসপাতালে রেফার করে দেয়। এদিকে গুরুতর অসুস্থ কিশোরকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মঙ্গলবার তার মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ছেলেকে হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে মৃত কিশোরের বাবা।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...