Connect with us

অপরাধ

জঙ্গল থেকে উদ্ধার মহিলার মৃতদেহ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গভীর জঙ্গল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা মৃতদেহ। কলমচৌড়া থানাধীন উত্তর কলমচৌড়া হাঁসের ডুং গভীর জঙ্গল থেকে স্থানীয় সূত্রে খবর পেয়ে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। তবে পুলিশ মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে ময়নাতদন্তের পর বেরিয়ে আসবে আসল রহস্য।এটা খুন নাকি আত্মহত্যা।