সরকারী জমি জবর দখল মুক্ত করার লক্ষে পরিদর্শনেমেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জিবি বাজার এলাকা জবরদখল মুক্ত করে যানজটের সমস্যা সমাধানে উদ্যোগী হল আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার জিবি বাজার এলাকা পরিদর্শন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর, বিজেপি নেত্রী পাপিয়া দত্ত ,নিগমের আধিকারিক সহ অন্যান্যরা। জিবি বাজারের মূল সড়কটি ৬০ ফুট প্রশস্ত হলেও সরকারি জায়গা দখল করে রাখার ফলে তা অনেকটাই সংকুচিত হয়ে গেছে ।ফলে সংশ্লিষ্ট এলাকায় যানজট নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে শুক্রবার জিবি বাজার এলাকায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার জানান, সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছে। জবর দখল কারীরা স্বেচ্ছায় জায়গা না ছাড়লে পৌর নিগম কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...