Connect with us

Uncategorized

ছিনতাই বাজের খপ্পরে মহিলা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিবিতে চিকিৎসা করতে আসা এক রোগীনির মানিব্যাগ ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতিকারী।মহিলার চিৎকার চেঁচামেচিতে লোকজন ছুটে এলেও টিকির নাগাল পাওয়া যায়নি ছিনতাই বাজের। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ছুটে এসে তদন্ত শুরু করেছে। সংবাদে প্রকাশ, চম্পকনগর থেকে এক বৃদ্ধ মহিলা আউটডোরে ডাক্তার দেখাতে এসেছিল। ডাক্তার দেখিয়ে এক্সরে রুমের দিকে যাওয়ার সময় মহিলার হাত থেকে মানিব্যাগ ছিনতাই করে চম্পট দেয় এক ছিনতাই বাজ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্যান্য রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে।