নিজের জমিতেই মাটি কাটাকে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ আক্রমণে গুরুতর আহত এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজের জমিতেই মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের লোকজনদের সঙ্ঘবদ্ধ আক্রমণে গুরুতর আহত এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত লক্ষীপাড়া এলাকায়। রক্তাক্ত যুবক সঞ্জু দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত হলেন আরো কয়েকজন। ঘটনার বিবরণে জানা যায় রবিবার নিজের বাড়িতেই মাটি কাটছিলেন এলাকার এই বাসিন্দা যুবক সঞ্জু দাস। তখন মাটি কাটার সময় আচমকা প্রতিবেশী মধুসাহার নেতৃত্বে কয়েকজন সঙ্ঘবদ্ধভাবে কাঁচের বোতল দিয়ে সঞ্জুর মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পড়ে সে। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে আক্রমণকারীরা তাদেরকেও মারধর করে বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় সঞ্জুকে পরিবারের লোকজন উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সঞ্জু। এই ঘটনায় অভিযুক্ত মধু সাহা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লেফুঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবকের পরিবারের লোকজন। কিন্তু অভিযোগ মূলে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...