সমাজকে পরিবর্তন করার জন্য যারা এগিয়ে আসবে তাদের পাশেই থাকবে এই সরকার : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবির। মানবসেবার অন্যতম মহতী এই কর্মসূচিতে শামিল হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি সামাজিক সংগঠনগুলিও। তাই প্রতিদিনই রাজ্যের কোন না কোন এলাকায় চলছে, রক্তদান শিবিরের আয়োজন। শনিবার ফের আরো একবার এমনটা দেখা গেল আগরতলা প্রেসক্লাবে। এদিন সামাজিক সংস্থার স্পন্দনের উদ্যোগে সেখানে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েই স্পন্দনের এই উদ্যোগ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করে এবং উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সমাজকে পরিবর্তন করার জন্য যারা এগিয়ে আসবে তাদের পাশেই থাকবে এই সরকার। সরকার এই দিশাতেই এখন কাজ করে চলেছে। সমাজের প্রতিটি অংশের মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে চলেছে বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজ্য সরকার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...