রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসার জন্য কার্য্যকর্তাদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনের কারণে হাসপাতাল গুলির ব্লাড ব্যাঙ্কে চরম রক্তস্বল্পতা দেখা দেয়। এতে করে অনেকটা ব্যাহত হচ্ছিল মুমূর্ষু রোগীদের চিকিৎসা পরিষেবা। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতি আহ্বান রাখেন স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসার। আর মুখ্যমন্ত্রী এই আহবানে সাড়া দিয়ে গোটা রাজ্য জুড়ে চলছে এখন উৎসবের মেজাজে রক্তদান শিবিরের আয়োজন। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চলছে কোন না কোন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির। এবার মহতী এই কর্মসূচিতে এগিয়ে এলো বিজেপি ৬ আগরতলা মন্ডল। বৃহস্পতিবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেসিক ট্রেনিং কলেজে মাঠে মন্ডল এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মেগা রক্তদান শিবির। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য, বিজেপি সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, সদ্য সমাপ্ত নির্বাচনে এই কেন্দ্রে পরাজিত প্রার্থী তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ আরো অনেকে। এদিনের এই শিবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য বিভিন্ন সংগঠন ও ক্লাব যেভাবে আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। তবে যারা এখনো এধরনের কর্মসূচিতে এগিয়ে আসেননি তাদেরকে শীঘ্রই এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...