Connect with us

Uncategorized

বাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মৃত্যু হল রাজ্যের তরুণ প্রতিভাবান নাট্যকারের

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে এবার মৃত্যু হল রাজ্যের তরুণ প্রতিভাবান নাট্যকারের। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত নাট্যকারের নাম উত্তম চক্রবর্তী।মঙ্গলবার রাতে আমতলী থানার অন্তর্গত জুট মিলের সামনে বাসের সঙ্গে তার বাইকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই তরুণ নাট্যকারের। মাত্র ৩২ বছর বয়সেই নাট্যকার তরুণের অকাল মৃত্যু। জুট মিল কোয়ার্টার সংলগ্ন বৈষ্ণব টিলা এলাকার বাসিন্দা এদিন বাজার থেকে নিজের বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন অন্য দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে তার বাইকের সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তরুণ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ৩২ বছর বয়সী উত্তম চক্রবর্তী ছিলেন একজন বিশিষ্ট নাট্য শিল্পী। আর তার এই মৃত্যুর খবর মুহূর্তে ছড়িয়ে পড়তেই শিল্পী সংস্কৃতি মহলে নেমে আসে শোকের ছায়া। বুধবার প্রয়াত প্রতিভাবান নাট্যকার উত্তমের মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।