রক্তদানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রক্তের স্বল্পতা দূরীকরণে চাহিদার সাথে জোগানের সাজুজ্য রেখে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সম্প্রতি আহ্বান জানিয়েছিলেন স্বেচ্ছা রক্তদান শিবির সংগঠিত করার। মুখ্যমন্ত্রীর এই আহবানে সারাদিন বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের পাশাপাশি শাসক দল বিজেপির উদ্যোগে দিকে দিকে চলছে পালা করে রক্তদান শিবিরের আয়োজন। এই মহতি কাজে যুক্ত হল বিজেপি ৯ বনমালীপুর মন্ডল। রবিবার সরকারি ছুটির দিন মন্ডলের উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্রে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করলেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সহ আরো অনেকে। স্বেচ্ছা এই রক্তদান শিবির কে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে এদিন লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...