রামকৃষ্ণ সারদেশ্বরী মঠ পরিদর্শনে দীপক মজুমদার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা শহরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে বহু প্রাচীন একটি প্রতিষ্ঠান হল আগরতলা আখাউড়া রোডস্থিত রামকৃষ্ণ সারদেশ্বরী মঠ। এই মঠটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। আর্থিক সমস্যা থাকার দরুন সমস্যার সমাধান করতে পারছিল না কর্তৃপক্ষ। এখানে রয়েছে আবার একটি শিক্ষা প্রতিষ্ঠানও। যেখানে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে। মঠ চত্বরেই রয়েছে একটি জলাশয়। যা সংস্কারের অভাবে ধুকছে। বহুবিধ সমস্যায় জর্জরিত এই মঠটি এবার পরিদর্শন করলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্যকে সাথে নিয়ে মঠটি ঘুরে দেখে বিভিন্ন সমস্যাগুলি খতিয়ে দেখেন মেয়র। পরে মঠ কর্তৃপক্ষের সাথে কথা বলে কিভাবে সমস্যাগুলি সমাধান করা সম্ভব সে বিষয়ে প্রয়োজনীয় আইনিগত দিক খতিয়ে দেখে উদ্যোগ গ্রহণ করার আশ্বাস দেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...