Connect with us

Uncategorized

সুস্থ আছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বাড়ি ফিরবেন আজ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং কেবিনেটের সমস্ত মন্ত্রীগণ অসুস্থ খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীকে দেখতে বেসরকারি হাসপাতালে ছুটে যান। গত ২১ শে মার্চ তিনি সচিবালয়ে তার অফিস কক্ষে কাজ করার সময় হঠাৎই অসুস্থতা বোধ করেন। সেখান থেকেই তাকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা হাসপাতালে ছুটে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। উচ্চ রক্তচাপ থেকেই তিনি অসুস্থ হয়েছিলেন। বৃহস্পতিবার মন্ত্রিসভার সকল সদস্যকে নিয়ে মুখ্যমন্ত্রী অসুস্থ খাদ্যমন্ত্রীকে দেখতে গিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গেও। বললেন তিনি এখন সুস্থ।