ক্যামেরা লাগিয়ে খাল সংস্কার, বর্ষা শুরুর আগেই এই কাজ সম্পন্ন করা হবে : মেয়র

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের জল নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নততর করার জন্য আধুনিক পদ্ধতিতে খাল পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। বর্ষা শুরুর আগেই এই কাজ সম্পন্ন করা হবে। দিল্লির একটি কোম্পানিকে আধুনিক এবং উন্নত মানের মেশিন লাগিয়ে আখাউড়া খাল এবং কালাপানিয়া খালে জমে থাকা ময়লা আবর্জনা এবং কাদা পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে। আখাউড়া খালটির ভিতরে ক্যামেরা লাগানো হয়েছে। সেই ক্যামেরায় বসে উপর থেকে দেখা যাচ্ছে ভিতরে কি পরিমাণ ময়লা এবং কি ধরনের কাজ হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সঠিকভাবে হচ্ছে কিনা সেটাও দেখা যাচ্ছে। এই কাজ সপার্ষদ পরিদর্শন করছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...