Connect with us

Uncategorized

ডা: মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বহাল রাখতে বাড়ি বাড়ি ভোট প্রচারে মেয়র

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রেজোর প্রচার কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি দল , বাড়ি বাড়ি প্রচারে একদিকে ছুটছেন মেয়র দীপক মজুমদার অপরদিকে এই কেন্দ্রের প্রার্থী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। গত পাঁচ বছরের উন্নয়নের নথি নিয়ে বাড়ি বাড়ি ছুটে চলেছেন বিজেপি কর্মী সমর্থকরা। বলছেন এখনও যে সমস্ত কাজ অসমাপ্ত রয়েছে সেগুলি সরকার গঠন হওয়ার পর পুঙ্খানুপুঙ্খভাবে রূপায়ণ করা হবে। ২০১৮ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দল যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল তার প্রায় সিংহ ভাগ কাজ ইতিমধ্যেই শেষ করেছেন সরকার। আগামী দিনে আরও উন্নয়নের পরিকল্পনা রয়েছে এই সরকারের। বললেন মেয়র দীপক মজুমদার।