জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিরানিয়ার শচীন্দ্রনগর কলোনিতে বীজাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী চৌধুরী বলেন , এখন থেকে এলাকার কৃষকরা তাদের ধান সহ অন্যান্য ফসলের বীজ এই বীজাগারে রাখতে পারবেন। কৃষকদের সার্বিক উন্নতিতে এই বীজাগার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শচীন্দ্রনগর কলোনিতে বীজাগারের উদ্বোধন করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Date:
