Connect with us

Uncategorized

ফের মনোনীত করা হল ভারতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিকে

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র এরিক গারসেটিকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে পুনরায় মনোনীত করেছেন। হোয়াইট হাউস প্রকাশ করেছে যে তাকে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট দ্বারা নিশ্চিত করা হবে।সিনেটে মনোনয়ন পাঠানোর পর হোয়াইট হাউস বলেছে, “ক্যালিফোর্নিয়ার এরিক এম. গারসেটি, ভারত প্রজাতন্ত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি এবং প্লেনিপোটেনশিয়ারি হবেন।”