গোপন খবরের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে সাফল্য কাঞ্চনপুর থানার পুলিশের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উত্তর ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় গাঁজা চাষের রমরমা বাণিজ্য। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক মৌরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর সহ ওসি উদ্দ্যম দেববর্মার নেতৃত্বে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নিয়ে কাঞ্চনছড়া এডিসি ভিলেজের গভীর জঙ্গলে তল্লাশি অভিযান চালায়।তাতে বিস্তীর্ণ এলাকায় অবৈধভাবে চাষ করা ৫ হাজার গাঁজা বাগান ধ্বংস করা হয়। ধংস হওয়া গাঁজা গাছের আনুমানিক মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক মৌরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর জানান, পুলিশের অভিযানে এযাবৎ কালের সবচেয়ে বড় বেআইনি গাঁজা বাগান ধ্বংস করে কাঞ্চনপুর থানার পুলিশ।তবে কে বা কারা এই বেআইনি গাঁজা চাষ করেছে তা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক মৌরিয়া কৃষ্ণ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...