উদযাপিত হলো শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ অনুষ্ঠান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
সোমবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘কংগ্রাচুলেসন্স অ্যান্ড সেলিব্রেসন্স’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের মরসুমে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স থেকে ‘শারদীয়া স্বর্ণ সম্ভার’ এবং ‘চমক ভরা ধনতেরাস’-এ যে সব গ্রাহকরা গয়না কিনেছেন তাঁদের মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ীদের বেছে নিয়ে এই অনুষ্ঠানে মেগা ড্র পুরস্কার দেওয়া হয়। জানা যায় গত মাসে ত্রিপুরা এবং কলকাতায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ৭টি শোরুমে উৎসবের মরসুম শেষের লাকি ড্রয়ের মাধ্যমে বাছাই করা হয়েছিল মেগা ড্র-এর বিজয়ী দের। এই বছর, ভাগ্যবান বিজয়ীরা হলেন শ্রী বাপন দেব (কুপন # K1121) যিনি একটি ডিজায়ার গাড়ি জিতে নিয়েছেন। এছাড়া শ্রীমতী গায়ত্রী সাহা (কুপন # J1740) এবং শ্রীমতী মাধুরী চক্রবর্তী (কুপন # F1208) ২টি স্কুটি জিতেছেন। বছর শেষে পুরস্কার হিসেবে লাকি ড্র তে জেতা এই গাড়ি আর স্কুটিগুলি তাদের কাছে বিশেষ আনন্দ আর একরাশ খুশি বয়ে নিয়ে এসেছে। প্রত্যেকের কথাতে তাদের আনন্দ ও শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের উন্নত পরিসেবা ও চমকে ভরা আয়োজনের কথা বার বার উঠে এসেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “এই বছর, বর্ষ শেষের এই চমক আরো বিশেষভাবে আমাদের কাছে ধরা দিয়েছে। কারণ এটি ‘স্বর্ণ সম্ভার’-এর ২০তম সংস্করণ, একইসঙ্গে ‘চমক ভরI ধনতেরাস’-এর ১৭তম বর্ষের সংস্করণের শেষ পর্যায়ের উৎযাপন।” তাছাড়া তিনি আরো বলেন, “আমাদের এই যাত্রায় এটা একটা উল্লেখযোগ্য মাইলফলক। সাফল্যের সঙ্গে এই মাইলস্টোন ছুঁতে পারার মতো আনন্দ আর কোনো কিছুতে হতে পারে না।” পাশাপাশি এদিন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা বলেন, “ভাগ্যবান বিজয়ীদের হাতে গাড়ি এবং স্কুটি তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একইসঙ্গে বিজয়ীদের আরো সৌভাগ্য কামনা করছি। ত্রিপুরা এবং কলকাতা জুড়ে এই প্রতিষ্ঠানের গ্রাহক-বন্ধুদের ধন্যবাদ জানাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। কারণ, গ্রাহকরা যেভাবে উৎসবের মরসুমের এই বিশেষ আয়োজনে সাড়া দিয়েছেন, অংশ নিয়েছেন তা এককথায় অভূতপূর্ব। একইসঙ্গে এই প্রতিষ্ঠানের তরফে আমরা ফের আশ্বস্ত করছি আগামী দিনে ভালো পরিষেবা, গুণগতমান আর ন্যায্য মূল্য হিসেবে গ্রাহকদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা সবসময় তাঁদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। আমরা কথা দিচ্ছি আগামী বছর বিবাহ আর উৎসবের মরসুম আমরা আরো আনন্দের সঙ্গে উৎযাপন করব বলে জানিয়েছেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...