ট্রাক মারুতির মুখোমুখি সংঘর্ষে আহত ২ শিশু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাটি বোঝাই ট্রাক গাড়ি ও যাত্রী বোঝাই মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছে দুই শিশুসহ মারুতি গাড়ির ড্রাইভার । ঘটনা রবিবার দুপুরে উদয়পুর পুলিশ লাইন জাতীয় সড়কে । জানা গিয়েছে , রবিবার দুপুরে বাগমা থেকে উদয়পুরের দিকে আসার পথে পুলিশ লাইন জাতীয় সড়কে মাটির গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে মারুতি গাড়ির । দুর্ঘটনার সাথে সাথেই মারুতি গাড়ির সামনের দিকে একেবারেই দুমড়ে মুচড়ে যায় । মারুতি গাড়ির ভেতরে আটকে পড়ে দুই শিশু । খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা । দপ্তর কর্মী ও স্থানীয় জনগণের সহায়তায় আহত দুই শিশুকে ভর্তি করানো হয় জেলা হাসপাতালে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...