হিমাচলপ্রদেশের মুখ্যন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দার সিং সুখু

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপি-কে পরাস্ত করে হিমাচলে উড়ল কংগ্রেস পতাকা। সদ্য সমাপ্ত হিমাচল প্রদেশে ৬৮টি-র মধ্যে ৪০টি বিধানসভা আসন জেতে কংগ্রেস সেখানে বিজেপি (BJP) পায় ২৫টি, নির্দল প্রার্থীরা জেতেন ৩টি-তে। অনেক হারের মাঝে হিমাচলের জয় নিয়ে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির। অনেক দিন পর ভোটে জয়ের পর একসঙ্গে খোলামনে হাসতে দেখা গেল কংগ্রেস নেতৃত্বকে। বছর আটেক আগেও যে দল দেশের মসনদে ছিল তারা এখন ভারতের বেশিরভাগ রাজ্যেই অস্তিত্বহীন। পঞ্জাবে ক্ষমতা হারা হওয়ার পর কংগ্রেস কর্মীদের মনোবল পুরোপুরি ভেঙে গিয়েছিল, সেটা হিমাচলের জয়ে ফিরল।এই আবহেই রবিবার হিমাচলপ্রদেশের মুখ্যন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দার সিং সুখু। সিমলায় সুখুর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খাড়গে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, সাংসদ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আটান্ন বছর বয়সী নাদাউনের বিধায়ক সুখবিন্দর সিং সুকু-র নাম হিমাচলের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে কংগ্রেস হাইকম্যান্ড। হিমাচলের উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন মুকেশ অগ্নিহোত্রী। রাজস্থান, ছত্তিশগড়ের পর দেশের তৃতীয় রাজ্য়ে হিসেবে একক ক্ষমতায় হিমাচলে ক্ষমতায় এল কংগ্রেস। বিহার, ঝাড়খণ্ডে কংগ্রেসের সমর্থনে ক্ষমতায় আছেন যথাক্রমে নীতীশ কুমার ও হেমন্ত সোরেন। ২০১৯ লোকসভায় হারের পর হিমাচলে জয়টাই কংগ্রেসের কাছে সবচেয়ে বড়। তবে হিমাচলে জিতলেও একই সঙ্গে হওয়া গুজরাট নির্বাচনে নরেন্দ্র মোদী ঝড়ে উড়ে যায় কংগ্রেস। এর আগে উত্তরপ্রদেশ, গোয়া, উত্তরাখণ্ড, কেরল ও পঞ্জাব বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছিল হাত শিবিরের। আগামী বছর ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ডের পরই বিধানসভা নির্বাচন হবে কর্ণাটকে। কর্ণাটকে ক্ষমতাসীন বিজেপি একেবারে কোণঠাসা, জেতার বড় সুযোগ কংগ্রেসের সামনে। তারপর সিংহাসন বাঁচানোর লড়াই ছত্তিশগড় ও রাজস্থানে। বছর দুয়েক আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিদ্রোহে মধ্যপ্রদেশে ক্ষমতা হাতছাড়া হয়েছিল কংগ্রেস। মধ্যপ্রদেশেও আগামী বছর বিধানসভা নির্বাচন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...