Connect with us

Uncategorized

পাচারকালে দুই লক্ষাধিক টাকার শব্দ বাজি উদ্ধার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে বাংলাদেশে পাচার করার পথে বিশালগড় গোলাঘাটি বাইপাসে বিশালগড় ট্রাফিক ইউনিট সাব-ইন্সপেক্টর রতন কুমার গোস্বামী সহ ট্রাফিক পুলিশের হাতে আটক করেছে বোলেরো গাড়ি সহ প্রচুর পরিমাণে শব্দবাজি। জানাযায় পাচারকারীরা বিশালগড় বাইপাস সড়ককে কাজে লাগিয়ে রাতের আধারে একটি বোলেরো গাড়ি করে শব্দবাজি বিশ্রামগঞ্জ হয়ে বিলোনিয়া নিয়ে যাওয়ার পথে পুলিশ আটক করে। গাড়িটিতে আনুমানিক 2 লক্ষ টাকার শব্দবাজি রয়েছে বলে জানায় পুলিশ।