ভাড়া বাড়িতে উপজাতি যুবতীর রহস্য মৃত্যুতে চাঞ্চল্য

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাড়া বাড়িতে রহস্যজনক মৃত্যু উপজাতি যুবতীর।সংবাদে প্রকাশ গত এক বছর ধরে কৃষ্ণনগর পদ্ম পুকুর পারস্থিত সীতারানী পালের বাড়িতে ভাড়া রয়েছে পারমিতা দেববর্মা নামে 20 বছরের এক যুবতী। শুক্রবার অনেক বেলা হয়ে গেলেও যুবতী ঘুম থেকে না উঠায় সন্দেহ জাগে বাড়ির মালিকের। ঘরের দরজায় ডাকাডাকি করার পর মালিক কোন সাড়া না পেয়ে খবর পাঠায় তার বিশ্রামগঞ্জস্থিত বাড়িতে। বাড়ির লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় ঝুলন্ত মৃতদেহ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃতার বাবা জানায় বিশ্রামগঞ্জে মেয়েটির দুশমন রয়েছে। এক বছর আগে ওইখানকার একটি ছেলের নামে রেপ কেইস দেওয়া হয়েছিল। মেয়েটার বাবার সন্দেহ হয়তো পুরানো শত্রুরাই এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে।ঘটনাস্থলে পৌঁছেছে পশ্চিম মহিলা থানা পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...