ধর্মনগরের লক্ষ্মী দাস হত্যা মামলায় গ্রেপ্তার ৫ জন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরের মঙ্গলখালী এলাকার লক্ষ্মী রানী মাহিষ্য দাস হত্যা মামলায় ১২ ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে পাঁচ অভিযুক্তকে । ধৃতরা মৃত গৃহবধূর স্বামী অজয় মাহিষ্যদাস, দুই ভাসুর পুতুল মাহিষ্যদাস, ও অধির মাহিষ্যদাস, দুই ভাসুর পুত্র কৃষাণ মাহিষ্যদাস ও অনিমেষ মাহিষ্যদাস। ধৃতদের সোমবার মঙ্গলখালী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে পাচ ধৃতর বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধির ৩০২/১২০(বি) ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার কে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...