রাজ্যেও পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস

Date:

ডায়াবেটিস রোগ রোগ সম্পর্কে সচেতন করে তুলতে ২০০৭ সাল থেকে উদযাপন করা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। রাষ্ট্রসঙ্ঘের ঘোষণা অনুযায়ী ১৪ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতিবছরই গোটা বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়ে আসছে এই দিবসটি। এবারও যেন তার ব্যতিক্রম নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে সঙ্গতি রেখে ত্রিপুরাতে ও সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় সোমবার। বিশ্ব ডায়াবেটিস দিবসে এবছরের থিম শিক্ষায় ভবিষ্যতে নিরাপত্তা। আর এই স্লোগানকে সামনে রেখে এদিন ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র। আলোচনা সভায় ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিৎসকরা এই রোগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিভাবে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...