বিলোনিয়ায় দূর্বৃত্তদের হানায় আহত এক ব্যক্তি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত কমলেশ বিশ্বাস নামে এক ব্যবসায়ী।ঘটনার সূত্রপাত রাজনগর বিধানসভার বড়পাথরী এলাকায় ছাত্র-যুবকদের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরকে কেন্দ্র করে। অগ্নিসংযোগ, ভাঙচুর এবং উত্তেজনা বিরাজ করছিল সারাদিন।সিপিআইএম শহরাঞ্চল কমিটির উদ্যোগে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছিল এক পদযাত্রা। এ নিয়ে টানটান উত্তেজনা চলছিল আর্য কলোনি এলাকায়। রাত ন’টা বাজতেই একদল দুর্বৃত্ত শহরজুড়ে তাণ্ডব চালায়।এরপরই চড়াও হয়েছে কমলেশ বিশ্বাস নামে স্থানীয় এক ব্যবসায়ীর উপর। দোকান বন্ধ করার সময় দুর্বৃত্তরা কমলেশ বিশ্বাসের সারা শরীরে ছুরিকাঘাত করে তাকে ক্ষতবিক্ষত করেছে। বর্তমানে সে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...