অজগর গলায় পেঁচিয়ে মৃত্যুমুখী যুদ্ধ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার ঘোরে অজগর কে তুলে নেয় কাঁদে। গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ বৃদ্ধ। দীর্ঘ চেষ্টায় বৃদ্ধকে বাঁচালো ছেলে ও ছেলের বন্ধু। নেশার ঘোরে মানুষ কত কী না করে। এক বৃদ্ধ নেশার ঘোরে ঘাড়ে তুলে নিয়েছিলেন একটি বিশাল অজগর। কিন্তু সেটি ধীরে ধীরে বৃদ্ধের গলায় পেঁচিয়ে ধরে। তখনও কোনও হুঁশ ছিল না কী হতে চলেছে। কিন্তু হুঁশ ফিরতেই তিনি সাপটিকে ছাড়ানোর জন্য ছটফট করতে থাকেন।তত ক্ষণে অজগর বৃদ্ধের গলায় তার পুরো শরীরটাকেই পেঁচিয়ে দিয়েছিল। একটি জলা জায়গায় সাপটিকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকেন ওই বৃদ্ধ। তাঁর আশপাশে কেউ ছিল না তখন। কিন্তু হঠাৎই তাঁর ছেলের চোখে পড়ে বাবা বিপদে পড়েছেন। বন্ধুকে ডেকে নিয়ে এসে সাপটিকে ছাড়ানোর চেষ্টা করে সে। সাপটির লেজ ধরে টেনে ছাড়ানোর চেষ্টা করতেই বৃদ্ধ জলা জায়গায় ছিটকে পড়ে কাতরাতে থাকেন। তাঁর শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে আসছিল। বেশ কয়েক মিনিটের চেষ্টায় সাপটিকে বৃদ্ধের গলা থেকে ছাড়াতে সমর্থ হয় তাঁর ছেলে এবং ছেলের বন্ধু।বৃদ্ধের গলার অজগর পেঁচিয়ে ধরেছে। আর তিনি বাঁচার চেষ্টা করছেন, এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে শিউরে উঠেছেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। দাবি করা হচ্ছে, ঘটনাটি গারওয়া থানার কিটাসোটি খুর্দ গ্রামের। যে বৃদ্ধকে সাপটি পেঁচিয়ে ধরেছিল তাঁর নাম ব্রিজলাল রাম ভুঁইয়া। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় সামান্য আহত হয়েছেন বৃদ্ধ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...