বিধায়ক পদ থেকে ইস্তফার পালা এবার মেবারের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক মেবার কুমার জমাতিয়া আইপিএফটি দল ত্যাগ করেছেন।মঙ্গলবার দলত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন দলের সুপ্রিমোর কাছে। প্রসঙ্গত আইপিএফটি বিজেপির সঙ্গে জোট রয়েছে বর্তমানে। উল্লেখ্য নারী সংক্রান্ত বিষয়ে অনেক আগেই মেবার কুমার জমাতিয়াকে রাজ্য মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল। নারী সংক্রান্ত বিষয়ে মেবার দিল্লিতে জেলও খেটেছে। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য অধ্যক্ষের কাছে ইস্তফা পত্র জমা দেবে মঙ্গলবারই। প্রাক্তন মন্ত্রী যোগ দিতে চলেছে তিপরা মথা দলে। যদিও দল বিরোধী কাজের জন্য আগেই মেবার কুমার জমাতিয়াকে বাদের খাতায় রেখেছিল আইপিএফটি। তবে পাহাড়ে আইপিএফটি দলেরও অস্তিত্ব বিলুপ্ত হওয়ার পথে। উল্লেখ্য মেবার কুমার জমাতিয়া যে তিপরা মথা দলে যোগ দেবে তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল , কেননা স্ত্রীকে দিয়ে মেবার আগেই তিপরা মথা দলে লাইন দিয়ে রেখেছিল।মেবারের এই দলত্যাগ আমুল দিতে চাইছে না রাজনৈতিক মহল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...