বিভিন্ন স্থানে নভেম্বর বিপ্লব দিবস পালন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফ্যাসিবাদী কায়দায় হিন্দুত্ববাদকে কায়েম করার চেষ্টা করছে আরএসএস পরিচালিত বিজেপি দল।হিংসা বিদ্বেষ এবং সন্ত্রাস কে পুঁজি করে কেন্দ্র ও রাজ্য পরিচালনা করছে , বক্তা সিপিআইএম নেতা রতন দাস। সারা রাজ্যেই সিপিআইএম দলের বিভিন্ন পার্টি অফিস গুলিতে নভেম্বর বিপ্লব দিবস পালন করেছে দল। আগরতলায় মূল অনুষ্ঠানটি হয় সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ে |এখানে লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান করে দলীয় পতাকা উত্তোলন করেছে সিপিআইএম নেতৃবৃন্দ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক রতন দাস,ও মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্বরা। বক্তব্য রাখতে গিয়ে জেলা সম্পাদক রতন দাস কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন।এদিকে চরিলামে পতাকা উত্তোলন ও শহীদ বেদি স্থাপন করে ১০৬ তম নভেম্বর বিপ্লব দিবস পালন করা হয়। তার আগে দীর্ঘদিন বন্ধ থাকা পার্টি অফিসটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে দলীয় কর্মীরা। এদিন রাজ্যের বিভিন্ন স্থানে সিপিআইএম কর্মীসমর্থকরা মিছিল-মিটিং ও আলোচনাচক্রের মাধ্যমে দিবসটি পালন করেছে বলে খবর পাওয়া গেছে। তবে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...