Connect with us

Uncategorized

বাঙালির ওপর আক্রমণের প্রতিবাদ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিনা প্ররোচনায় মেঘালয়ের শিলং এ বাঙ্গালীদের উপর আক্রমণ চালিয়েছে ওইখানকার স্থানীয় লোকজন। গত 28 অক্টোবর শিলংয়ের উগ্র বাঙালি বিদ্বেষী সংগঠন ফেডারেশন অফ খাসি জয়ন্তীয়া এন্ড গারো হিলসের সদস্যরা বাঙালিদের ওপর চড়াও হয়। প্রায় 50 জন বাঙালি এই ঘটনায় গুরুতর আহত হয়েছে। বাঙ্গালীদের দোকানপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। তারই প্রতিবাদে মঙ্গলবার গর্জে উঠেছে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বন্ধ করার দাবি জানিয়েছে বাঙালির উপর আক্রমণ। নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে বলেও হুমকি দিয়েছে।