বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ড্রাগস-এর ব্যবসায় জড়াচ্ছে কেমিস্ট এন্ড ড্রাগিস্টরা লাইসেন্স প্রাপ্তরা : ডা: মানিক সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাজকে পঙ্গু করে পয়সা রোজগার নয়। পয়সার সবাই রোজগার করবে কিন্তু তা করতে হবে সৎ পথে। আহ্বান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টরা। ড্রাগস বলতে মানুষ এখন শুধুমাত্র মারণ ড্রাগসকেই চেনে। ড্রাগস বলতে যে শুধুমাত্র জীবনদায়ী ঔষধ। সেটা মানুষ ভুলতে বসেছে। ড্রাগস এর নেশায় বুঁদ হয়ে পঙ্গু হয়ে যাচ্ছে বর্তমান যুবসমাজ। সোমবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। বলেন ড্রাগস মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে এগিয়ে আসতে হবে কেমিস্ট এন্ড ড্রাগিস্টরা। মুখ্যমন্ত্রী এদিন আরও উষ্মা প্রকাশ করে বলেন, অনেকে বৈধ ড্রাগস ব্যবসার আড়ালে অবৈধ ড্রাগস ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। বিষয়গুলি প্রায়ই আমাদের নজরে আসছে। এই বিষয়গুলোর উপর সদা সতর্ক থাকার জন্য আহব্বান রাখলেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , বিধায়ক কৃষ্ণধন দাস , ডেপুটি ড্রাগস কন্ট্রোলার কাঞ্চন সিনহা প্রমূখ। এদিনের রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্তভাবে এসোসিয়েশনের সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...