Connect with us

Uncategorized

১০ টাকার কয়েন আদান প্রদানের অনুরোধ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০ টাকার কয়েন বাজারজাত করণের অভিনব কায়দা অবলম্বন করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগরতলা শাখা। বিভিন্ন ব্যাংকের সহায়তায় বাজারে বাজারে আয়োজন করছে কয়েন মেলা।গত কয়েক বছর ধরে আগরতলা শহরে ১০ টাকার কয়েন এর আদান প্রদান বন্ধ হয়ে পড়েছে। ক্রেতা বিক্রেতা কেউ দশ টাকার কয়েন নিতে চাইছে না।এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্ব উদ্যোগে বিভিন্ন ব্যাংকের সহায়তায় কয়েন মেলা করে যাচ্ছে। শনিবার এইচডিএফসি ব্যাংক এর সহায়তায় কয়েন মেলার আয়োজন করা হয়েছে রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকায়। এখানে যানবাহন চালক থেকে শুরু করে প্রত্যেক ব্যবসায়ি এবং নাগরিকদের ১০ টাকার কয়েন আদান প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্ক আগরতলা শাখার ম্যানেজার দেবজিত দে।