রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাতে রাজ্য সরকার বদ্ধপরিকর : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার ঊনকোটি জেলা সফরে গিয়ে কৈলাশহরের আরজিএম সাবডিভিশনাল হাসপাতাল এবং ভগবাননগরস্থিত জেলা হাসপাতাল পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড: মানিক সাহা। এদিন দুটি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন পরিকাঠামো সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ঘটাতে রাজ্য সরকার বদ্ধপরিকর। হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা আরো কিভাবে বৃদ্ধি করা যায় সেবিষয়ে খুবই আন্তরিক বিজেপি -আইপিএফটি জোট সরকার। খুব সহসাই জেলা হাসপাতালের সার্বিক পরিকাঠামো উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। তবে এই এই সফরকে ঘিরে স্থানীয় লোকজনদের ভিড় ছিল লক্ষ্যনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...