জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মা-বোনদের হাতে শারদীয়া দুর্গা উৎসবের প্রীতি শুভেচ্ছা স্বরুপ তাঁতের শাড়ি তুলে দেন এই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের উত্তর মজলিশ পুর পঞ্চায়েতের সামনে ৭,৮ ও ৯নম্বর বুথের মা-বোনদের হাতে মোট ৩৮০ টি তাঁতের শাড়ি তুলে দিয়েছেন এই কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী।এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , শারদীয়া দুর্গোৎসব এর আগে এলাকার অসহায় মা বোনদের পাশে দাঁড়াতে পেরেছি এবং তাদের সাথে আগাম পূজার আনন্দের শরিক হলাম।
মজলিশপুরে মহিলাদের হাতে শারদীয়া দুর্গোৎসবের উপহার তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন সুশান্ত
Date:
