ঘর ছাড়া প্রায় ২০ লক্ষ পরিবার জারি করা হয়েছে সুনামি সর্তকতা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- তাইওয়ানে বিরাট ভূমিকম্প , ঘর ছাড়া প্রায় ২০ লক্ষ পরিবার, জারি করা হয়েছে সুনামি সর্তকতা , দেশজুড়ে আতঙ্ক | ঘণ্টায় তিন বার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান ৷ ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু বহুতল এবং বাড়ি ৷ এর জেরে সুনামির সতর্কতাও জারি করা হয়েছে ৷ তাইওয়ানে প্রকৃতির ধ্বংসলীলার রূপ দেখে প্রত্যেকেই চমকে উঠেছেন ৷ এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও ৷ যেখানে জিমের ছাদের প্রায় গোটা অংশটাই ভেঙে পড়ার ভয়াবহ ফুটেজ দেখা গিয়েছে ৷ ভিডিওটিতে দেখা যায় ঘটনার সময়ে জিমে বেশ কয়েকজন ছিলেন ৷ কিন্তু ছাদের অংশ ভেঙে পড়তেই এদিকে ওদিকে দৌড়তে থাকেন তারা ৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পান অনেকেই। তাইওয়ানের আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্বের তাইতুং কাউন্টি ভূমিকম্পের উৎসস্থল। সেখানেই ক্ষয়ক্ষতির পরিমাণ সর্বাধিক। তবে কারও মৃত্যু হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...