দুর্ঘটনায় গুরুতর আহত নাবালক পলাতক দ্রুতগামী গাড়ির চালক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর আহত পথ চলতি14 বছর বয়সী এক নাবালক। গুরুতর আহত নাবালকের নাম জন রুদ্র পাল। ঘটনা তেলিয়ামুড়া টু খোয়াই সড়কের উত্তর কমলনগর এলাকায় শুক্রবার সকাল আনুমানিক প্রায় সাড়ে নয়টা নাগাদ। পরে এই ঘটনা পথ চলতি মানুষজনরা প্রত্যক্ষ করে আহত নাবালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত নাবালকের অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষ করে জিবি হাসপাতালে প্রেরণ করে দেয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, দ্রুত গতিতে থাকা মারুতি গাড়িটি পথ চলতি নাবালককে ধাক্কা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনায় চাঞ্চল্য গোটা উত্তর কমলনগর এলাকায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...