খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক ফিটনেস ধরে রাখা যায় : প্রতিমা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুরু হয়েছে সাংসদ কাপ 2022। শনিবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে ম্যারাথন দৌড় এর মাধ্যমে সাংসদ কাপ এর সূচনা করা হয়েছে।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার , জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ তথা কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন মানুষের শারীরিক ফিটনেস বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় প্রতিবছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বলেন , খেলাধুলার মাধ্যমেই মানুষের মননের বিকাশ ঘটানো যায়। সাংসদ কাপ শুরু হওয়ায় প্রতিবছর খেলোয়াড়েরা অন্তত কিছুদিন আনন্দ উপভোগ করতে পারবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...