সন্ত্রাসে পাল্টা আক্রমণের আহ্বান বীরজিত সিনহার সন্ত্রাসমুক্ত নির্বাচনের আবেদন জারিতা লাইফাংয়ের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত করার আবেদন রেখেছেন প্রদেশ কংগ্রেস ত্রিপুরার কেন্দ্রীয় ইনচার্জ জারিতা লাইফাং। মঙ্গলবার কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা ও এ আই সি সি সম্পাদিকা জারিতা লাইফাং জিরানিয়া মহাকুমার আক্রান্ত কংগ্রেস কর্মী কেশব সরকারের বাড়িতে যান। উল্লেখ্য কিছুদিন আগে জিরানিয়া এলাকায় কংগ্রেস দলের কর্মী কেশব সরকারের বাড়িতে রাতের আঁধারে দুষ্কৃতীরা আক্রমণ সংঘটিত করেছিল। বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে তছনছ করে দেয় জিনিসপত্র । বুল ডোজার চালিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছিল শ্রী সরকারের বাড়ির সদর দরজা।এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক সন্ত্রাস মোকাবেলা করতে আক্রমণ করতে হবে পাল্টা। গড়ে তুলতে হবে প্রতিরোধ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...